https://www.prothomalony.com/

6230

entertainment

বিনোদন

নিউ ইয়র্কে একই মঞ্চে গান গাইলেন মিতালী মুখার্জী এবং বাদশা বুলবুল

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ ১০:০৩

দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী মিতালী মুখার্জী নিউ ইয়র্কে গ্যালাক্সী  মিডিয়ার আয়োজনে ২৬ আগস্ট শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকার মেরী লুইস একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল মিউজিক্যাল নাইট মিতালী মুখার্জী এন্ড বাদশা বুলবুল। "এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও" "ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়" "যেটুকু সময় তুমি থাকো পাশে" সহ অসংখ জনপ্রিয় গান গেয়ে দর্শকদের বিমোহিত করে রেখেছেন। 

সুকণ্ঠি মিতালী মুখার্জীর গাওয়া "এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই" "দুই পয়সার আলতা"ছবির এই গানটিও শোভা পায় অনুষ্ঠানে। সাথে ছিলেন আরেক বরেন্য ও দেশ সেরা গায়ক বাদশা বুলবুল।যার গানে মুগ্ধ পুরো অডিটোরিয়াম। প্রথমেই মা মাটির গান দিয়ে মিউজিক নাইটের শুরুটা করেন বাদশা বুলবুল।



গজল ও পরিচিত সব গান। বাদশা বুলবুল টানা এক ঘন্টা গান পরিবেশন করে মুগ্ধ করেন দর্শক শ্রোতাদের।  

                                    

গ্যালাক্সী মিডিয়ার কর্নধার বদরুদ্দোজা সাগর বলেন- রুচির দূর্ভিক্ষের প্রতিবাদে প্রবাসে সঙ্গীতের নান্দনিক ধারাকে অভ্যাহত রাখতে আজকের এই  পরিবেশনা । আর এই রকম নান্দনিক অনুষ্ঠান উপস্থাপন করতে গ্যালাক্সী মিডিয়া বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে মিতালী মুখার্জীর মত একজন জনপ্রিয় এবং গুণী শিল্পী নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রিসিলা এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আরটিভি ও ঠিকানা।

সুস্থ্য সংগীত চর্চায় পাশে থাকার জন্য বদরুদ্দোজা সাগর সবাইকে আগামী ১লা  অক্টবর ২০২৩ এ কনা ও ইমরানের মেলোডিয়াস নাইট অনুষ্ঠানটিতে আসার  জন্য আমন্ত্রণ জানান। অনুষ্ঠানটি হবে কুইন্স থিয়েটারে। বিস্তারিত জানার জন্য (929) 538-7903 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। 

বিনোদন থেকে আরো পড়ুন