https://www.prothomalony.com/
6121
literature
সাংবাদিক কলামিষ্ট জুয়েল এর নতুন গ্রন্থ "জুয়েল সাদত এর টাইম লাইন " এর মোড়ক উন্মোচন হবে আগামী ২ সেপ্টেম্বর শনিবার ডালাস ফোবানায়।ফোবানায় বইয়ের প্রকাশনা প্রথম বারের মত।
এবার ডালাস ফোবানায় থাকছে বই মেলা, বই মেলা প্রাঙ্গনে ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় বইয়ের মোড়ক উন্মোচন করবেন লেখক, নির্মাতা ও চিত্রপরিচালক ফরহাদ হোসেন।
সাংবাদিক জুয়েল সাদত এর ৭ম প্রকাশনা "টাইম লাইন " প্রকাশিত হয় দোআঁশ প্রকাশনী থেকে। ৮৮ পৃষ্টার গ্রন্থটির প্রচ্ছদ করেছেন লুতফুর রহমান তোফায়েল।
.jpg)
বইটিতে জুয়েল সাদতের ফেসবুক টাইম লাইনের জনপ্রিয়, সমাজ কে দেয়া ভাইরাল মেসেজ গুলো অসাধারন শৈল্পিক ছোঁয়ায় প্রকাশক ও অংকনশিল্পী তোফায়েল তুলে ধরেছেন। এরকম সাবজেক্ট এর বই বাংলাদেশে প্রথম বলে লেখক ও কমিউনিটি একভিষ্ট জুয়েল সাদত জানিয়েছেন।
লেখক জানান, একজন লেখকের ফেসবুক পোস্ট গুলো হয় জীবন ঘেষা, সমাজের অসঙ্গতিগুলোর সুচারু বর্ননা। যেখানে ছোট আকারের সাংবাদিকতার বহি:প্রকাশ ঘটে। তাই টাইম লাইন গ্রন্থটি আমার জীবনের মাইল ফলক। বইটি ইতিমধ্যে অনেকের নজর কেড়েছে। বইটি রকমারি থেকে যে কেউ সংগ্রহ করতে পারেন।
ফোবানার বড় পরিসরে বইটি সমাদৃত হবে এই কামনা করি।
বইটি উৎসর্গ করেছেন লেখকের পুত্র ও কন্যাদের ওয়াদিয়া, ওয়াসি, ওয়াফিক ওয়াফাকে। সহ উৎসর্গ করেছেন স্ত্রী মাহফুজা সাদত কে। [email protected]
সাহিত্য থেকে আরো পড়ুন