https://www.prothomalony.com/
5761
new-york
নিউইয়র্কে উৎসব আনন্দের অনুষ্ঠানে গাঁজা বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। নিউইয়ইর্কের গাঁজা খামারীরা অভিযোগ করেছেন, তাদের উৎপাদিত গাঁজা বিক্রির জন্য যথেষ্ট ডিস্পনেসারি পাওয়া যাচ্ছে না। গাঁজা খামারীদের আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকার ১৯ জুলাই বুধবার উৎসব আনন্দের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ গাঁজা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।
প্রকাশ্যে গাঁজা বিক্রির উদ্যোগটি ক্যানিবাস কন্ট্রোল বোর্ড অনুমোদন করেছে। এ অনুমোদনের ফলে তিন বা তার বেশি গাঁজা উৎপাদনকারী খুচরা বিক্রেতাদের সাথে সমন্বয় করে ডিসপেনসারির বাইরে বিক্রি করতে পারবে। এসব অনন্দ অনুষ্ঠান প্রাপ্ত বয়স্ক লোকজনের এবং স্থানীয়ভাবে নিয়ন্ত্রিত হতে হবে বলে অনুমোদনে বলা হয়েছে। এধরনের সমন্বয় ও অংশীদারিত্বের মাধ্যমে ভেইপ কার্টিজ সহ প্রক্রিয়াজাত গাঁজাও বিক্রি করা যাবে।
নিউইয়র্কের রাজ্য জুড়ে এরমধ্যেই ২০টি ডিসপেনসারিকে বিক্রির জন্য অনুমোদন দেয়া হয়েছে। আরও ৪০টি ডিসপেনসারির অনুমোদন দেয়া প্রক্রিয়াধীন। এরমধ্যে গাঁজা উৎপাদনকারীরা জানিয়েছে, আগের বছরের উৎপাদিত গাঁজাই তারা বিক্রি করতে না পেরে স্তূপ করে রেখে দিতে হচ্ছে। এরসাথে জগ হয়েছে এবারের উৎপাদন।
রাজ্যের গাঁজা বিষয়ক অন্যতম শীর্ষ নীতিনির্ধারক জন কাগিয়া বলেছেন, আমরা আমদের গাঁজা খামারীদের ফরিয়াদ শুনতে পাচ্ছি। ক্রেতাদের জন্য গাঁজা ক্রয়ের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা হচ্ছে বলে তিনি জানান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন