https://www.prothomalony.com/

5615

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ‘সুড়ঙ্গ'

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ ০৮:১৭

আগামী শুক্রবার ২১ জুলাই   জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায়  নিউ ইয়র্ক বাসিদের অনেক  প্রতীক্ষার অবসান হচ্ছে। মুক্তি পাচ্ছে রায়হান রাফীর "সুড়ঙ্গ"। সুড়ঙ্গ ২০২৩ সালের বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র।  চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। এই চলচ্চিত্রের মাধ্যমে আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে। নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা৷

পরিচালক রায়হান রাফী জানান, ‘পৃথিবী এখন গল্পনির্ভর কনটেন্ট এন্টারটেইনিংভাবে উপস্থাপন এবং শিল্পীদের উপযুক্ত অভিনয় দেখতে চায়। যার সব উপকরণ ‘‘সুড়ঙ্গ'’-এর মধ্যে আছে।

এই ছবি নিয়ে রুপালী পর্দায় উপস্থিত হবেন আপনাদের প্রিয় নায়ক -আফরান নিশো, তমা মীর্জা , শহিদুজ্জামান সেলিম সহ আরো অনেকে।

লোভ, বিশ্বাসভঙ্গ, বিচ্ছেদ, অপরাধ, হত্যা—সবকিছুর নেপথ্যে একটাই কারণ, টাকা। রায়হান রাফির ‘সুড়ঙ্গ’র গল্পকে একটা বাক্যে তুলে ধরতে বললে হয়তো এভাবেই বলতে হবে। এটা প্রেম, রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন—সব মিলিয়ে পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা। সিনেমায় আফরান নিশো ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, মনির আহমেদ, অশোক ব্যাপারী প্রমুখ। একটি আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। ছবিটির পেমেন্ট পার্টনার বিকাশ, এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক ও মার্চেন্ডাইজ পার্টনার দারাজ। বায়োস্কোপ এর সিও  রাজ হামিদ সবাইকে "সুড়ঙ্গ" দেখবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ হামিদ বিশ্বাস করেন প্রবাসে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে প্রবাসী বাঙালীদের নিয়মিত বাংলা সিনেমা দেখা প্রয়জন। তিনি আরো বলেন আপনারা জানেন , ঢাকার স্ক্রীন গুলোতে আগুনের ফুল্কি'র মত "সুরঙ্গ" ক্রেজ ছড়িয়ে পড়েছে ।

২১শে জুলাই কেবল নিউ ইয়র্ক বাসি ছবিটি জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস এ দেখতে পাবেন । ৭ দিনে ২৮টি শো ।
তবে অগ্রীম টিকিট বিক্রী শুরু হয়ে গেছে ।



প্রেক্ষাগৃহের টিকিট বূথ অথবা অনলাইন এ টিকিট পাওয়া যাচ্ছে । প্রথম শো গুলোর অনেক খানি টিকিট বিক্রী হয়ে গেছে , তাই তাড়াতাড়ি টিকিট কেটে প্রিয় বন্ধু-বান্ধব দের সাথে বসে ছবিটি উপভোগ করুন ।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন