https://www.prothomalony.com/
5611
new-york
ঝমকালো আয়োজনে নিউইয়কে গত ২৫ জুন রোববার ঢালিউড মিউজিক্যাল এওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানে সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মানিত হয় মেহজাবীন মেহা ।জেমস, তাহসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জায়েদ খান সহ বাংলাদেশ থেকে আগত আরো অনেক শিল্পির নাচ, গান ও পারফমেন্সে মুখরিত ছিলো পুরো অনুষ্ঠান । ঢালিউড এওয়ার্ড নিয়ে মেহা বলেন ,”এত বিশাল আয়োজনে পুরস্কার পাব কল্পনাও করি নাই এবং অবশ্যই এত গুনি সেলিব্রেটির সামনে সম্মানিত হতে পেরে আমি মুগ্ধ । আর আমাকে তাহসান পুরস্কার তুলে দিয়েছে, অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো কাজ করব। সবার দোয়া চাই।”
.jpg)
মাত্র ১ বছরের মধ্যেই সবার নজর কেড়েছেন আমেরিকা প্রবাসী মেহজাবীন মেহা। ২০২১ সালের নভেম্বর মাসে তিনি আমেরিকা আসেন। এরপর ২০২২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৭০ জন নারীর মাঝে তিনি বিজয়ী হয়ে মিস পিংক কুইন ২০২২ চ্যাম্পিয়ন হন। বর্তমানে তিনি নিয়মিত টাইম টেলিভিশনে গ্ল্যামার ফ্যাশন প্রোগ্রাম উপস্থাপনা ও বৈশাখি চ্যানেলে “প্রবাসী জীবন”অনুষ্ঠানে কাজ করছেন। এছাড়াও তিনি তিনটি বিজ্ঞাপনেও কাজ করেছেন।

এই এক বছরে তিনি অসংখ্য স্টেজ অনুষ্ঠানে গান করে সবার মন জয় করেন। মেহা বলেন ,”আমার আম্মু গানের শিল্পী ছিলেন। তাই ছোটবেলা থেকেই মূলত আম্মুর কাছে গান শিখেছি, বাংলাদেশে মডেলিং আর অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় গানের জগতে আর সময় দেওয়া হয়নি তবে আমেরিকা এসে মনপ্রাণ দিয়ে গান করছি।”
এই মুহূতে মেহজাবীন মেহা খুবই ব্যস্ত সময় পার করছেন।
কিছুদিন আগে তিনি প্রথম বারের মত লস এঞ্জেলসে গান করতে গিয়েছিলেন, গত ১৭ ও ১৮ জুন আনন্দ মেলায় গান করেছেন তিনি ।সেখানে বাংলাদেশ থেকে আগত মোশাররফ করিম, সাজু খাদেম ও প্রতিক হাসান সহ এক ঝাঁক শিল্পী পারফরম করেছেন । লস এঞ্জেলসে গান করে তিনি সবাই কে মুগ্ধ করেন ।
মেহজাবীন মেহার ইচ্ছে , যেহেতু যুক্তরাষ্ট্রের দুই দুইটি সম্মাননা একসাথে পেয়েছেন তাই যুক্তরাষ্ট্র কমিউনিটির প্রতি দায়বদ্ধতা তার আরো বেড়ে গেলো, তিনি কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।

মেহা নিয়মিত সংগীত চর্চ্চার মাধ্যমে গান শুনিয়ে সবাইকে মুগ্ধ করবেন এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে সক্রিয় অংশগ্রহন করতে চান সব সময়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন