https://www.prothomalony.com/
5558
new-york
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ ০৩:০০
৪ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে দুইজন বাংলাদেশি অনাকাঙ্ক্ষিত ঘটনায় হামলার শিকার হয়েছেন। তারা হলেন সিনথিয়া আলমগীর মাহাথির এবং নিয়াজ মাহমুদ। সিনথিয়া আলমগীর মাহাথির নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহাথির খান ফারুকীর স্ত্রী।
স্বাধীনতা দিবসের ফায়ার ওয়ার্কস দেখার জন্য মাহাথির খান ফারুকী পরিবারের সবাইকে নিয়ে ব্রুকলীনের কনি আইল্যান্ডে যান, তিনি জানান সেখানে সিনথিয়া আলমগীর একটি খাবারের দোকানের সামনে বাচ্চাকে খাওয়ানোর সময় পাশ্ববর্তী এক বিদেশির পানির বোতল পরে গেলে দুঃখ প্রকাশ করার পরও ক্ষুব্ধ হয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে গালাগালি দিতে থাকে। একপর্যায়ে সিনথিয়াকে শারীরিকভাবেও লাঞ্ছিত করে। তখন সিনথিয়া পুলিশ কল করলে কর্তব্যরত পুলিশ এসে তাকে সতর্ক করে ঐখান থেকে বিদায় করে যায়। কিন্তু সন্ধ্যার হওয়ার সাথে সাথেই ঐ বিদেশি ৪/৫ জনকে সাথে করে নিয়ে এসে সিনথিয়ার উপর অতর্কিতে হামলা চালায়, এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ৯১১ কল করলে পুলিশ আসার আগেই হামলাকারীরা দ্রুত চলে যায়। পুলিশ সিনথিয়াকে ল্যান্ডন হাসপাতালে নিয়ে যায়, জরুরী চিকিৎসা শেষে বুধবার সকালে সিনথিয়া বাড়ি ফিরেছেন।
সিনথিয়া আলমগীর মাহাথীর উপর হামলার ঘটনায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে।
অপর ঘটনায় নিয়াজ মাহমুদ মঙ্গলবার কাজ থেকে বাসায় ফেরার পথে ম্যানহাটনে এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দ্বারা অতর্কিত হামলার শিকার হন। তিনি নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক জোহরা বেগমের স্বামী। এই ঘটনায় নিউইয়র্ক মহানগর দক্ষিনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন