https://www.prothomalony.com/
5524
new-york
স্বনাম ধন্য নাট্যকার মাসুম রেজা এর লেখা নতুন নাটক পেন্ডুলাম এর আবারও তিনটি শো হতে যাচ্ছে আগামী ১৪ ও ১৫ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭:৩০টা ও শনিবার বিকেল ৫টা, সন্ধ্যা ৭:৩০টায়। নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা খাইরুল ইসলাম পাখি, নাটকটির মূখ্য চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। আরও অভিনয় করেছেন শিরীন বকুল ও শিতেস ধর।
গত মে মাসে প্রথম তিনটি শো হয় নাটকটির এবং দর্শকদের প্রশংসা কুড়ায়। এবারও একই মন্চে অর্থাৎ জ্যামাইকা সেন্টার অফ আর্টস এন্ড লার্নিং এ হবে সবক'টি শো। ঠিকানা- ১৬১-৪ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২। কৃষ্টির ব্যানারে নির্মিত এই নাটকের বিশেষ সহযোগিতায় রয়েছে লালন উৎসব কমিটি। টিকিট এর জন্য - ৬৪৬২১০৬২৬০,৬৪৬৩০১৮১০১ এই দু'টি নাম্বারে টেক্সট করতে হবে। টিকিটের মূল্য ২০ ও ৫০ ডলার করে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন