https://www.prothomalony.com/
5487
entertainment
"লিটল মিস সানশাইন" এর অস্কার বিজয়ী তারকা অ্যালান আরকিন মারা গেছেন। মৃতুকালে তাঁর বয়স ছিল ৮৯। ৩০ জুন শুক্রবার তাঁর পরিবার মৃত্যুর খবর ঘোষণা করেন।
সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তাঁর ছেলে অ্যাডাম, ম্যাথিউ এবং অ্যান্টনি আরকিন বলেন, "আমাদের বাবা একজন শিল্পী ছিলেন। তিনি একজন শিল্পী এবং মানুষ উভয়ই প্রকৃতির এক অনন্য প্রতিভাবান শক্তি ছিলেন। একজন স্নেহময় স্বামী, পিতা এবং দাদা ছিলেন। তিনি খুব স্নেহাশিস ছিলেন, আমরা গভীরভাবে তাকে মিস করবো।"
ব্রুকলিনে রাশিয়ান-জার্মান ইহুদি অভিবাসী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন আরকিন। তাঁর পরিবার লস অ্যাঞ্জেলেসে চলেআসে যখন তিনি শিশু ছিলেন।
আরকিন বেনিংটন কলেজে পড়াশোনা করেছেন। কিন্তু মিউজিক গ্রুপ, দ্য টেরিয়ারস গঠন করতে একসময় কলেজ ছাড়েন, সেখানে তিনি গান গাইতেন, গিটার বাজাতেন। দলটি যদিও বেশিদিন একসঙ্গে থাকেনি তবে ১৯৫৭ সালে "দ্য ব্যানানা বোটসং" দিয়ে হিট হয়েছিল।
তারপরে তিনি 'সেকেন্ড সিটি ইম্প্রোভাইজেশনাল ট্রুপ' এর একজন প্রতিষ্ঠাতা সদস্য হোন এবং তাঁর গোষ্ঠী, দ্য বেবিসিটারের সাথে বেশ কয়েকটি বাচ্চাদের অ্যালবাম সহ সঙ্গীত রেকর্ড করতে থাকেন।
কিন্তু অভিনয়ও ছিল একটি প্যাশন। আর্কিন ১৯৬৩ সালের নাটক "এন্টার লাফিং"-এ তার ব্রডওয়ে অভিষেক অভিনয়ের জন্যটনি পুরস্কার পান। ১৯৬৮ সালের নাটক "লিটল মার্ডারস" পরিচালনার জন্য একটি ড্রামা ডেস্ক পুরস্কার জিতেন, যেটি তিনি বড়পর্দায়ও পরিচালনা করেছিলেন।
আরকিন নেইল সাইমনের "দ্য সানশাইন বয়জ" এর মূল ব্রডওয়ে সংস্করণটিও পরিচালনা করেছিলেন, যা ৫০০টিরও বেশি অভিনয়ের জন্য চলেছিল।
চলচ্চিত্রের কাজে তিনি প্রথম অভিনীত ভূমিকার জন্য অস্কার মনোনীত মুষ্টিমেয় অভিনেতাদের একজন হয়ে ওঠেন। আরকিন১৯৬৬ সালের যুদ্ধের কমেডি "দ্য রাশিয়ানস্ আর কামিং, দ্য রাশিয়ানস্ আর কামিং"-এ রোজানভের ভূমিকার জন্য মনোনীত হোন।
এছাড়াও তিনি "দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার" (১৯৬৭), এবং "আর্গো" (২০২২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন লাভ করেন।
সম্প্রতি, আরকিন নেটফ্লিক্স সিরিজ "দ্য কোমিনস্কি মেথড"-এ তার কৌতুকপূর্ণ পালার জন্য এমি, গোল্ডেন গ্লোব এবং SAG পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
ভায়োলা ডেভিস এবং প্যাটন ওসওয়াল্ট সহ অন্যান্য অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় আর্কিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
ডেভিস ইনস্টাগ্রামে লিখেছেন, "আমাদের কাজ অভিনেতাদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের মনে করিয়ে দিয়েছে যে আমাদের শিল্প আমাদের কতটা শক্তিশালী করতে পারে। আপনি শান্তিতে বিশ্রাম নিন!"
মৃত্যুকালে আরকিন তার স্ত্রী সুজান, ছেলে ম্যাথিউ, অ্যান্থনি এবং অ্যাডাম, নাতি-নাতনি মলি, এমমেট, অ্যাটিকাস এবংঅ্যাবিগেল, নাতি এলিয়টকে রেখে গেছেন।
বিনোদন থেকে আরো পড়ুন