https://www.prothomalony.com/

5471

new-york

নিউইয়র্ক

বেন এর ২৫ বছর পূর্তি উৎসব ও পরিবেশ মেলা আগামী ২২ জুলাই

প্রকাশ: ০১ জুলাই ২০২৩ ০৭:১৭

নির্মল পরিবেশ ও সুন্দর জীবনের লক্ষ্যে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক - বেন  তাদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ২৫ বছর পূর্তি উৎসব ও এক পরিবেশ মেলা আয়োজন করেছে। আগামী ২২ জুলাই শনিবার পিএস ১৩১ জ্যামাইকায় এই মেলা অনুষ্ঠিত হবে। অপরাহ্ন ৩টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এই মেলা।

বেন বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় কাজ করে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নির্মল পরিবেশ বিনির্মানে এগিয়ে আসুন- এই আহবানে বেন - এর এই মেলা আয়োজন।  পরিবেশ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আনন্দ শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা প্রদান, প্রামান্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য রচনা ও পরিবেশ বিষয়ক সংক্ষিপ্ত  ভিডিও বার্তা প্রতিযোগীতা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কাব্য নাট্য, পুঁথিপাঠ, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান দিয়ে  সাজানো হয়েছে মেলা। এই মেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ২৫ মাইল/কি:মি: পরিবেশ সচেতনতা বৃূদ্ধির লক্ষ্যে এক সাইকেল রাইডেরও আয়োজন করা হয়েছে। 
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন