https://www.prothomalony.com/
5454
new-york
প্রকাশ: ২৮ জুন ২০২৩ ০৫:২০
২৫ জুন রোববার উত্তর আমেরিকার নিউইয়র্কস্থ বহুল পরিচিত ধর্মীয় ও সামাজিক সংগঠন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ উদ্যোগে দ্বিতীয়বারের মত উদযাপন করা হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বৃহৎ ধর্মীয় উৎসব " বার্ষীক রথযাত্রা ও প্যারেড -২০২৩ ।" একটি ট্রাক ভ্যানের প'র সুদৃশ্য রথের আদলে গঠিত সুসজ্জিত বেদীতে ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব ও সুভদ্রা বলরামের বিগ্রহ স্থাপন করে ভক্তরা সুদীর্ঘ রশি দিয়ে টেনে জামাইকার হিলসাইড অ্যাভিনিউর ১৭৫ স্ট্রীট থেকে ১৬২ স্ট্রীট -শ্রীকৃষ্ণ মন্দির পর্যন্ত ভগবানকে নিয়ে আসা হয় ।
রথ টানার এই শোভা যাত্রায় অজস্র ভক্তরা খোল , কর্তাল , ডন্কা , কাশর নিয়ে নেচে গেয়ে উচ্চকন্ঠে হরির নাম কীর্তনসহ জয়ধ্বনি ও মঙ্গল ধ্বনি দিয়ে বিশ্বশান্তি বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেন । রথযাত্রার এই মাহেন্দ্রক্ষণে ভগবান স্বয়ং পথে নেমে আসেন ভক্তের সান্নিধ্যে । তাই এটি একটি বিরল পূণ্যঘন মূহুর্ত আর এই দিনটির জন্যে সনাতনীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন । জনৈক ভক্ত রথ উৎসবের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে গভীর আপ্লুত হয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীত বিতানের এই গানটির কথা উল্লেখ করলেন ,
" উড়িযে ধ্বজা অভ্রভেদী রথে ,
ঐ যে তিনি,ঐ যে বাহির পথে ।
আয়রে ছুটে টানতে হবে রশি
ঘরের কোনে কোথায় রইলি বসি ?
————————"
পরন্ত বৈকালীর চমৎকার অনুকুল আবহাওয়ার পরিবেশে ব্যাস্তম হিলসাইড অ্যাভিনিউর রাজপথে রথযাত্রার প্যারেডকে কেন্দ্র করে প্রবাসী হিন্দু মিলন মেলা পথচারীদের বিশেষ নজর কাঁড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে আলোড়ন সৃস্টি করে ।
ঘন্টা ব্যাপী রাজপথ প্রদক্ষীন শেষে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ সমেত রথ নিয়ে ভক্তরা যখন শ্রীকৃষ্ণ মন্দির - ১৬২ স্ট্রীটে জমায়েত হন ততক্ষণে মন্দির প্রাঙ্গনে নরনারীদের উপচে পড়া ভীরে তীল ধারণের ঠাঁইয়ের কোন সুযোগ ছিল না ।অনেক ভক্তকে পথ মধ্যে বসে প্রসাদ গ্রহন করতে দেখা গেছে । প্যারেডটি পরিচালনায় নিউইয়র্ক সিটির পুলিশ বাহিনীর ভূমিকাকে সকলে ভূয়সী প্রশংসা করেন ।
উল্লেখ্য , গত ১৯ জুন সোমবার পূর্ণ তিথি অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজার আয়োজনের মধ্য দিয়েই সূচনা করা হয় এই মহতি অনুষ্ঠানের যা ভক্তদের কাছে একটি বারতি পরম প্রাপ্তি ছিল । পুরোহিত জগদীস ব্রম্মচারী ও পরমানন্দ ঋষিকেষ পূজা ও মাঙ্গলিক ক্রিয়ায় পরিচালনায় ছিলেন তাদেরকে সহযোগীতা করেন জয়শ্রী রায় , মমতা ভৌমিক , শিপ্রা রায় , কল্পনা শীল , অন্জলি সরকার । সহস্রাধীক ভক্তের প্রসাদ তৈরী ও ব্যাবস্থাপনায় ছিলেন কিশোর বিশ্বাস , মহেশ্বর প্রভু , ইন্দ্রজিত মজুমদার , সুকান্ত দাস টটুল , মানিক দাস , কৌশিক , অমরেন্দ্র দাস এবং সুভাস সাহা । রথের কাঠামো এবং সাজসজ্জা ও অলংকরণে ছিলেন রন্জিত রায় এবং পন্কজ রায় ।
পরিশেষে সংঘের পরিচালনা পরিষদ ও কার্যকরী পরিষদের সভাপতি যথাক্রমে ডাঃ প্রভাত চন্দ্র দাস এবং অজিত চন্দ সমাগত ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে পূর্ণাঙ্গ মন্দির নির্মানে সকলের ঐকান্তিক সহযোগীতা প্রার্থনা করেন । আরো বক্তব্য রাখেন পরিচালনা পরিষদ ও কার্যকরী পরিষদের সেক্রেটারী যথাক্রমে সুভাস সাহা ও অর্ধন্দু কিশোর বিশ্বাস কিশোর এবং পরিচালক রন্জিত রায় , দিলিপ নাথ , রবীন্দ্র শীল , রূপকুমার ভৌমিক ও ভাইস চেয়ারম্যান সুরেশ চন্দ্র রায় সহ প্রবাসের স্বনামধন্য ব্যাক্তিবর্গ ।সবশেষে "রথযাত্রা ও প্যারেড ২০২৩ "- এর আহবায়ক সংঘের প্রক্তন চেয়ারম্যান , জৌষ্ঠ্য প্রতীম ভক্ত প্রবর প্রাণ শ্রী সুশীল কুমার সাহা সংশ্লিষ্ট সর্বস্তরের সহযোগীতার জন্যে সকলের মঙ্গল কামনায় ঠাকুরের রাতুল চরণে কায়মনে প্রার্থনা নিবেদন করেন , সেই সাথে আগামী দিনগুলোতে সংঘের সকল প্রকার অনুষ্ঠানে সম্পৃক্ততা বিশেষ করে আগামী জন্মাষ্টমী মহোৎসবে সকলের সহযোগীত কামনা করেন এবং মন্দির বিনির্মানে সবার উদারতা প্রার্থনা করেন ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রদীপ কুন্ডু । এখানে সবিশেষ উল্লেখ্য যে, আগামী ৭ সেপ্টেম্বরে তিথি অনুযায়ী শ্রীকৃষ্ণ মন্দিরে এবং ১০ সেপ্টেম্বরে দিব্যধামে অনুষ্ঠিতব্য "জন্মাষ্টমী মহোৎসব ও প্যারেড-২০২৩ " এর আহ্বায়ক অর্ধেন্দু বিশ্বাস কিশোর সমাগত ভক্তদের আগাম আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা বিশ্বাস করি ঐদিন আমরা, জন্মাষ্টমী প্যারেডে এই নিউইয়র্কে হিন্দু মহাজাগরণ ঘটাতে পারব আপনাদের বিশাল অংশগ্রহনের মধ্য দিয়ে ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন