https://www.prothomalony.com/
5453
new-york
দেশের সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে শেষ হলো জ্যাকসন হাইটস্ ঈদ মেলা । ২৫ জুন রোববার সিটির রুজভেল্ট ও ৭৭ স্ট্রিটে, বিনোদন মাল্টিমিডিয়া সার্ভিসের ব্যানারে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার সহযোগিতায় ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন।
বিকেলে ফিতা কেটে আর বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ । জ্যাকসন হাইটস ঈদ মেলায় প্রধান অতিথির বক্তৃতায় গ্লোবাল পিস অ্যামব্যাসেডর ড. আবু জাফর মাহমুদ বলেন, বাংলাদেশিদের বড় সম্পদ ভালোবাসা ও মানবিকতা। এই বৈশিষ্ট্য দিয়েই আমরা বিশ্বজয় করেছি। আমাদের নিজস্ব সংস্কৃতি ও মানবিক বৈশিষ্ট্যগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। মেলার আয়োজক বিনোদন মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট, চ্যানেল আই এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান সহ প্রবাসের বিশিষ্টজনেরা । মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়র দপ্তরের এশিয়ান এ্যাফেয়ার্স ভলান্টিয়ার ফাহাদ সোলাইমান, শাহ গ্রুপের সত্তাধিকারী শাহ্ জে চৌধুরী প্রমুখ। দুপুরে মেলার প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসেমব্লিওম্যান ক্যাটালিনা ক্রূজ। মেলায় বেশ কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান রকমারি পণ্যের স্টল সাজিয়ে বসে।
বিনোদন মাল্টিমিডিয়া’র পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসানকে কন্ঠযোদ্ধা হিসেবে , রেজাউল বারীকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে, জলি আহমেদকে ইভেন্ট কোর্ডিনেটর, সংবাদ ও নাট্যকর্মী হিসেবে , নিলুফার শিরিনকে সমাজসেবী হিসেবে , রুমা জান্নাতুলকে আইনিসেবায় , রেজওয়ানা এলভিসকে সংবাদকর্মী হিসেবে , স্মার্ট টেককে আইটি প্রশিক্ষন কেন্দ্র হিসেবে সম্মাননা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে ছিল দলীয় নৃত্য, বাংলাদেশ আর প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা । সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী, শেফালী সারগম, রেশমি মির্জা, শাহ মাহবুব সহ প্রবাসের শিল্পীরা । দলীয় নৃত্যে অংশ নেন প্রিয়া ড্যান্স একাডেমীর শিল্পীরা । অনুষ্ঠানের শেষ পর্বে ছিল র্র্যাফেল ড্র । মেলার মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, বিশ্ববাংলা ২৪ টিভি ও সাপ্তাহিক আজকাল। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আদিত্য শাহীন, জলি আহম্মেদ এবং রেজওয়ানা এলভিস ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন