https://www.prothomalony.com/

5298

new-york

নিউইয়র্ক

জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার আলোচনা সভা

প্রকাশ: ১৭ জুন ২০২৩ ০৫:০৬

জাতীয়পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক আলোচনা সভা ১৩ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও শাখা সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক  লায়ন আসেফ বারী টুটুলের পরিচালনায় অনুষ্টিত হয় । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ শওকত আলী , তোফায়েল চৌধুরী, কেন্দ্রিয় সদস্য আবদূন নূর , সহ সভাপতি এস এম ইকবাল , যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আবদুল হাই কাইয়ুম, মো আকরামুজ্জামান, মহিলা সম্পাদিকা হাবিবা বেগম, হাজী মাহতাব উদ্দিন ,প্রচার সম্পাদক শাহজাহান সাজু, যুব সংহতির সভাপতি আবদুল কাদির লিপু ও যুগ্ম সম্পাদক শক্তি দাশ গুপ্ত প্রমুখ।

সভায় বাংলাদেশে সদ্য অনুষ্টিত সিটি করপোরেশন নির্বাচনে বরিশাল ও খুলনায় ব্যাপক কারচুপি ও প্রার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় ।আগামী ২১ জুন অনুষ্টিত সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নির্বাচিত  করে ঘুষ, দূর্নীতি , ব্যাংক লুট , রাহাজানি সহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ করতে আহ্বান জানান ।

সভায় আগামী ১৪ জুলাই শুক্রবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য ব্যপক কর্মসূচি গ্রহন করা হয় । ঐ দিন দিনব্যাপী মিলাদ  এবং দোয়া মহফিল সহ জ্যাকসন হাইটস এলাকাবাসীর সহযোগীতায় দিন ব্যাপী তবারক বিতরন সহ চিরঞ্জীব এরশাদ এর জীবনী সম্বলিত স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

সভায় বক্তাগণ  জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহম্মদ এরশাদের উন্নয়নের রাজনীতি এগিয়ে নিয়ে যাবার জন্য  স্বচ্ছ রাজনীতিবিদ জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন