https://www.prothomalony.com/

18688

bangladesh

বাংলাদেশ

দেড় দশকের সাফল্য ও সম্ভাবনার পথে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড, উদযাপিত হলো ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

উদ্ভাবনী সফটওয়্যার সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে ১৫ বছরের পথচলা উদযাপন; কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সেরা পারফরমারদের পুরস্কার প্রদান

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১৩:১০

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধান, সফটওয়্যার উন্নয়ন এবং ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে দেড় দশকের সাফল্যমণ্ডিত পথচলাকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

 

সিলেট নগরীর ধোপাদিঘীরপারে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ পরিচালক, অন্যান্য পরিচালকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্প সিকিউরিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস এবং জার্নিমেকারজবস এর ব্যবস্থাপনা পরিচালক প্রতিম পুরকায়স্থ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সম্মানিত গ্রাহকদের স্বাগত জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপনের সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী ১৫ বছরের এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একদিকে আমাদের অতীতের অর্জন ও সাফল্যের প্রতিফলন, অন্যদিকে ভবিষ্যতের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। আমাদের সম্মানিত গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং কর্মকর্তা-কর্মচারীদের আস্থা ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার সম্মিলিত সমর্থন ও ভালোবাসা নিয়েই আমাদের এই পথচলা অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা, অংশীদারদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টাই আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের দীর্ঘ পথচলার অন্যতম প্রেরণা। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন