https://www.prothomalony.com/

18635

new-york

নিউইয়র্ক

‎নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ০১:২৩

‎যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের আল আকসা রেস্টুরেন্ট পার্টি হলে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।

‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নওশের জমির এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাশা বাবুল, বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক অর্থ সম্পাদক  মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী।

‎
‎সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন (জিপি)। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. রইছ উদ্দিন।
‎
‎আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎আয়োজকেরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন