https://www.prothomalony.com/
18633
north-america
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ০২:৫৭
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে বিজনেস অ্যাসোসিয়েশন অব আটলান্টিক সিটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাজী আরিফ লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাহবুব রহমান মজনু, মোহাম্মদ নিক্সন ও শাহরু রাজা চৌধুরীসহ আরও অনেকে। এ সময় সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নৈশভোজের আয়োজনে ছিল সুধী সমাবেশ, শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও মুখরোচক খাবার পরিবেশন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ব্যবসায়ী অংশ নেন। এতে অনুষ্ঠানস্থল প্রবাসী ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন