https://www.prothomalony.com/

18587

north-america

উত্তর আমেরিকা

বার্সেলোনায় জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা 

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ০১:৩২

কাতালোনিয়া আওয়ামী লীগের আয়োজনে এবং বার্সেলোনা ও সান্তা কলোমা আওয়ামী লীগের সহযোগিতায় জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বার্সেলোনার স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম স্বপন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদুর রহমান খালেদ ও বার্সেলোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি তার ভার্চুয়াল বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই। দেশের উন্নয়ন খাতকে ধ্বংস করে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নকারী এবং এই মেটিকুলাস গংদের দেশের মানুষ আর মেনে নেবে না। তাই দেশের মানুষের কষ্ট দূরীকরণে আমাদের প্রত্যাবর্তন আবশ্যক হয়ে গেছে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, আমাদের বিকল্প আমরাই।

শেখ হাসিনার বক্তব্য শেষে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য দেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি কে এম লোকমান হোসেন। তিনি আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশ গমনে স্বাগত জানানোর ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি হাফিজ আলম, বিশেষ অতিথি ও প্রধান বক্তা সিলেট মহানগরের পাঁচবারের সাবেক কাউন্সিলর ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিঙ্কন মোল্লা প্রমুখ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন