https://www.prothomalony.com/
18462
new-york
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৩৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ি কেনা, রিয়েল এস্টেটে বিনিয়োগ এবং মর্টগেজ সুবিধা সম্পর্কে প্রবাসীদের ধারণা দিতে শিক্ষামূলক কর্মশালা ও স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছে কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২।
গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার কুইন্সে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রিয়েল এস্টেট খাতের পেশাজীবী, প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন মর্টগেজ ব্রোকার মোহাম্মদ কামালকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

স্বাগত পর্বের পর মোহাম্মদ কামালের পরিচালনায় দুই ঘণ্টাব্যাপী রিয়েল এস্টেট ও মর্টগেজবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার প্রক্রিয়া, রিয়েল এস্টেট অর্থায়ন, ডাউন পেমেন্ট এবং বিভিন্ন ধরনের মর্টগেজ ঋণসুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাড়ি কেনার আর্থিক পরিকল্পনা ও ঋণসংক্রান্ত বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর মালিক রন ফেরারা, টিম লিডার মারিয়া গালিস্তো, ম্যানেজার সুসি সোরিক এবং এএলসি সদস্য মোহাম্মদ কে. আহমেদ।
বক্তারা মোহাম্মদ কামালকে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ায় অভিনন্দন জানান। তারা বলেন, তার অভিজ্ঞতা ও দক্ষতা প্রতিষ্ঠানের কার্যক্রমে ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলা ভাষায় রিয়েল এস্টেট অর্থায়ন ও মর্টগেজসংক্রান্ত পরামর্শ পাওয়ার সুযোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য সহায়ক হতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট ও অতিথিরা মোহাম্মদ কামালকে স্বাগত জানান। আলোচনা, নেটওয়ার্কিং ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন