https://www.prothomalony.com/
18461
new-york
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৩২
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচন সামনে রেখে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন ‘সেলিম-আলী’ পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার অঙ্গন পার্টি হলে এ সভার আয়োজন করে জ্যামাইকা নির্বাচন কমিটি। এতে কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশি ও ভোটাররা অংশ নেন।
.jpg)
সভায় বক্তারা প্রবাসীদের ঐক্য সুদৃঢ় করা, বাংলাদেশ সোসাইটির উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং কমিউনিটির কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। তারা আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদের প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিকে আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, ওয়ান-স্টপ সেবা চালু এবং স্থায়ী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তারা।
এ ছাড়া নতুন অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সমস্যা সমাধান, কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি চালু, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানো এবং প্রবীণ প্রবাসীদের জন্য মেন্টরশিপ ও মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা চালুর প্রতিশ্রুতি দেন প্যানেলের নেতারা।
অনুষ্ঠানে সেলিম-আলী পরিষদের সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মো. মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি পদপ্রার্থী মো. কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী হাসান খান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এ এস এম মাইন উদ্দীন (বাবলু), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহনাজ হোসেন এবং যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. উজ্জ্বল বিপুল, সারোয়ার খান বাবু, মো. এ মান্নান, শামীম আহমেদ, মো. আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামানসহ প্যানেলের অন্য সদস্যরা উপস্থিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম, কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও চিটাগাং অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী, জ্যামাইকা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন, আহ্বায়ক মো. ফারুক হোসেন মজুমদার, সদস্য সচিব কাজী এম আর খান (সেলিম), জে মোল্লা সানি, জহিরুল ইসলাম, ইসলাম হোসেন স্বপন ও শামীম হাসানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জ্যামাইকা নির্বাচন কমিটির আহ্বায়ক মো. ফারুক হোসেন মজুমদার, প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন, প্রধান উপদেষ্টা শরাফ সরকার এবং সদস্য সচিব কাজী এম আর খান (সেলিম) আয়োজন সফল করায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে ১৯ অক্টোবর সন্ধ্যায় জ্যামাইকার ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে সেলিম-আলী পরিষদের সমর্থনে বারবিকিউ পার্টি ও নির্বাচনী আড্ডার আয়োজন করে একই কমিটি। এতে কুইন্স ও জ্যামাইকা এলাকার বিপুলসংখ্যক প্রবাসী ও ভোটার অংশ নেন। আয়োজকেরা আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে সেলিম-আলী পরিষদকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন