https://www.prothomalony.com/

18329

literature

সাহিত্য

ভালোর মাঝেই আলো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ০৫:২৯

কথা কম কাজ বেশি,
ভালোকে সবাই ভালোবাসি।
মন্দ কথা মন্দ কাজ,
সম্মানহানি জুটবে লাজ।

নিজের জন্য ভালো করো,
তারপরে অন্যের যত পারো।
জগৎ-সংসার লাগে খুব ভালো,
আবার কখনো নিকষ কালো।

ভালোবাসা ছাড়া দুনিয়া অচল,
বড় প্রেমে দেহঘড়ি বিকল।
মিলনের সুর বাজলে আলোময়,
বিরহের বাজনায় কালো অধ্যায়।

হালালের বিকল্প কোনো নাই,
হারামেতে ব্যারাম সর্বদাই।
মিলেমিশে ভালো থাকায় মজা,
বিচ্ছিন্নভাবে জোটে মহা সাজা।

মহান রবের হুকুম মানতে হবে,
তাহলেই ভালো সবই পাবে।
 

সাহিত্য থেকে আরো পড়ুন