https://www.prothomalony.com/
18176
new-york
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৩
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড বাংলা মিউজিক রিভার ক্রুজ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় ‘স্কাইলাইন প্রিন্সেস’ ক্রুজে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
গোল্ডেন এইজ হোমকেয়ার প্রেজেন্টস এবং ওয়ার্ল্ড বাংলা মিউজিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন সংস্কৃতির সংগীতপ্রেমীরা অংশ নেন। নদীর বুকে নৈশভ্রমণের পাশাপাশি অতিথিদের জন্য ছিল নৈশভোজ, সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে বিজয়ীদের বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। র্যাফেল ড্র ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের প্রেসিডেন্ট ও সিইও এম. এন. জামান সার্বিকভাবে অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন। আয়োজকেরা জানান, প্রবাসে বাংলা গান, সংস্কৃতি ও কমিউনিটির বন্ধন আরও শক্তিশালী করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন