https://www.prothomalony.com/

18171

new-york

নিউইয়র্ক

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও সংবর্ধনা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৭

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান-ইউএসএ’র সাধারণ সভা ও জ্যেষ্ঠ আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় দুই পর্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে গত ২২ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের ফ্যামিলি ডিনারের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অ্যাডভোকেট কায়সার হাসান সিমন ও অ্যাডভোকেট সফিউল আজম মাসুম।

পরবর্তীতে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য দেন অ্যাডভোকেট মহব্বত খান, অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট মহসিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম মইনুল, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট হারান কান্তি সেন, অ্যাডভোকেট এ টি এম সামসুল হাসান বাবর, অ্যাডভোকেট বজলুর রহমান ও অ্যাডভোকেট অশোক আচার্য্য।

দ্বিতীয় পর্বে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জজ কোর্টের সাবেক পিপি ও সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম (শাহিন) এর মিশিগান সফর উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সফিউল আজম মাসুমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে জ্যেষ্ঠ আইনজীবীরা সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা পর্বে অতিথির স্মৃতিচারণ করে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, অ্যাডভোকেট মহব্বত খাঁন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট কায়ছার হাসান শিমন, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, অ্যাডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মহসীন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম ময়নুল, অ্যাডভোকেট মইন উদ্দিন আহমদ, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট হারান কান্তি সেন, অ্যাডভোকেট হোসেইন আহমদ, অ্যাডভোকেট এ টি এম সামছুল হাসান বাবর ও অ্যাডভোকেট অশোক আচার্য্য।

সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন বলেন, “প্রবাসে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন গঠন করা একটি যুগান্তকারী উদ্যোগ।” তিনি সিলেট বারের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসেও পেশাজীবীদের এই ফোরামকে সম্পূর্ণ অরাজনৈতিক রাখায় ভূয়সী প্রশংসা করেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ লালা বলেন, “অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন সমাজের সব স্তরের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রেসক্লাব থেকে শুরু করে জেলা ক্রীড়া সংস্থা—প্রতিটি সামাজিক ফোরামে তার উপস্থিতি প্রমাণ করে, একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য এমন ব্যক্তিত্ব অপরিহার্য।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন