https://www.prothomalony.com/
18183
north-america
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৩
ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন। বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, গত দুই-তিন দিন ধরে অসুস্থতা অনুভব করছিলেন আলতাফ হোসেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে বমি করতে থাকলে তাকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আলতাফ হোসেন নতুন বাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ ও ত্যাগী নেতা ছিলেন বলে জানিয়েছে দলটির যুক্তরাষ্ট্র শাখা।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, আলতাফ হোসেনের মৃত্যুতে জাতীয় পার্টির একটি বড় ক্ষতি হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন