https://www.prothomalony.com/
18095
north-america
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৭
কুয়েতে বাংলাদেশ গাউসিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ফাহাহিলের টাক্কারা রেস্টুরেন্টের হলরুমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ লোকমান আলী ওসমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আল্লামা কামারুল হাসান আলকাদেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কুয়েত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন সোহাগ ও হিজিল শাখার সভাপতি মাওলানা হাফেজ দিদারুল ইসলাম। এছাড়া কুয়েতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে ইহজাগতিক শান্তি ও পরকালীন মুক্তি। রাসুল (সা.) এর দেখানো পথে জীবন পরিচালনা করলেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন