https://www.prothomalony.com/

18096

bangladesh

বাংলাদেশ

সিলেটের টান আর আধুনিকতার ছোঁয়ায় পাভেল-তসিবার 'মন বেফানা'

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০০

সিলেটের পরিচিত কণ্ঠশিল্পী আশরাফুল পাভেল ও তসিবা বেগমের দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান 'মন বেফানা'। আধুনিক সুরের সঙ্গে সিলেটি ভাষার নিজস্ব টানের সংমিশ্রণ এবং দৃষ্টিনন্দন ভিডিওর কারণে গানটি ইতোমধ্যে শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

আশরাফুল পাভেলের গানের মূল বৈশিষ্ট্য হলো আধুনিক পপ বা আরএনবি ধাঁচের সংগীতে সিলেটের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন। নতুন গান 'মন বেফানা' এর কথা ও সুর করেছেন মো. আকাশ আলম। এতে পাভেলের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তসিবা বেগম। গানটির চমৎকার সংগীতায়োজন করেছেন পাভেল নিজেই।

বাংলাদেশ ও ফ্রান্সের চমৎকার সব লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিও চিত্রে ক্যামেরার কাজ করেছেন আরিয়ান (বাংলাদেশ) ও জয় (ফ্রান্স)। পোস্ট প্রোডাকশনের কাজ সামলেছেন সৈয়দ নওশাদ।

ইউটিউবে মুক্তির পরপরই বিশেষ করে তরুণ প্রজন্মের শ্রোতাদের মধ্যে গানটি নিয়ে দারুণ উৎসাহ দেখা গেছে। ব্যতিক্রমী গায়কি ও সিলেটের ঐতিহ্যবাহী টানের ব্যবহারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছেন দুই শিল্পী।

'মন বেফানা' গানটি আশরাফুল পাভেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন দেশি-বিদেশি ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়েছে।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন