https://www.prothomalony.com/

18090

new-york

নিউইয়র্ক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়েস্টার্ন নিউইয়র্কে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৬ সেপ্টেম্বর) লাদেশ জাতীয়তাবাদী ফোরামওয়েস্টার্ন নিউইয়র্কের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠা, দলের আদর্শ ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ওয়েস্টার্ন নিউইয়র্কের সভাপতি ইমতিয়াজ আহমেদ বেলাল। অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফখর উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ফোরামের সাধারণ সম্পাদক আবু জাফর ফারাজী ও সাংগঠনিক সম্পাদক ফরিদ খন্দকার আখতার যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা আব্বাস উদ্দিন দুলাল। প্রধান বক্তা সৈয়দ ঝিলু তার বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, বিএনপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং দলের আদর্শ ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন।

এতে বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও তারা উল্লেখ করেন। জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শকে সামনে রেখে দলটি এগিয়ে যাচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গৌছুল আনওয়ার রাহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ওয়েস্টার্ন নিউইয়র্কের উপদেষ্টা মনিরুজ্জামান মিয়া, সহসভাপতি মনিরুল ইসলাম, ফয়েজ আহমদ ও সুমন রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছায়াদুর রহমান ও তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মুজিব হায়দার বদরুল, সহ সভাপতি, কবিরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সহপ্রচার সম্পাদক গিয়াস আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আকরাম চৌধুরী, মোকাররম হোসেন, সাকিবুল ইসলাম, আফছর হোসাইন, সৈয়দ সানজিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন