https://www.prothomalony.com/
18082
new-york
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের ওজনপার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওজনপার্ক জামে মসজিদে মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনী এবং কোরআন ও সুন্নাহর আলোকে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাহফিলে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য থেকে আগত ব্রিস্টল সেন্ট্রাল ইসলামিক সেন্টারের খতিব হাফিজ মাওলানা মুফতি ইকরাম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসা লাভ করতে হলে প্রিয় নবী করিম (সা.) কে অনুকরণ, অনুসরণ ও ভালোবাসতে হবে। এ সময় তিনি মহানবী (সা.) এর প্রতি সম্মান প্রদর্শন এবং তার আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
ওজনপার্ক জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক মো. শফিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য দেন মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ আবু সুফিয়ান ও মাওলানা আব্দুল হামিদ।
এশার নামাজের আগেই আলোচনার পর্ব শেষ হয়। পরবর্তীতে এশার নামাজ শেষে এক বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও মুসলিম সম্প্রদায়ের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন