https://www.prothomalony.com/
18074
new-york
নিউইয়র্কের জামাইকার হিলসাইড এলাকায় নিজ কার্যালয়ে এখন থেকে নিয়মিত সময় দেওয়ার ঘোষণা দিয়েছেন জাকির চৌধুরী সিপিএ। ২০২৬ সালের নির্বাচনী কার্যক্রমের কারণে এতদিন হিলসাইড কার্যালয়ে নিয়মিত সময় দিতে পারেননি তিনি। তবে এখন থেকে সপ্তাহে তিন দিন সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
জাকির চৌধুরী জানান, প্রতি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিনি হিলসাইডের কার্যালয়ে সময় দেবেন। এ সময়ে যারা তার সঙ্গে সরাসরি দেখা করতে চান, তাদের কার্যালয়ে আসার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন।
হিলসাইড কার্যালয়ের ঠিকানা ১৬৪-১৯ হিলসাইড অ্যাভিনিউ, জামাইকা, নিউইয়র্ক ১১৪৩২। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অনেকে জানতে চাইছিলেন, কবে থেকে তিনি নিয়মিতভাবে হিলসাইড কার্যালয়ে সময় দেবেন। তাদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে নির্দিষ্ট দিনগুলোতে সেখানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জাকির সিপিএ’র মাধ্যমে ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়কর প্রস্তুত, করপোরেশন ও এলএলসি নিবন্ধন, হিসাবরক্ষণ, বেতন ব্যবস্থাপনা, বিক্রয় কর, আইআরএস ও অঙ্গরাজ্যের করসংক্রান্ত নিরীক্ষায় সহযোগিতা এবং আর্থিক বিবরণী তৈরিসহ বিভিন্ন হিসাবসংক্রান্ত সেবা দেওয়া হয়।
জামাইকা ও আশপাশের এলাকার বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য হিলসাইড কার্যালয়ে নিয়মিত সেবা কার্যক্রম চালু হওয়ায় প্রয়োজনীয় হিসাব ও করসংক্রান্ত পরামর্শ নেওয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জাকির চৌধুরী বলেন, হিলসাইডের বাসিন্দাদের সঙ্গে সরাসরি দেখা করা এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়াই এই নিয়মিত উপস্থিতির অন্যতম উদ্দেশ্য। এলাকার সবার সঙ্গে দেখা করতে তিনি আগ্রহী বলেও জানান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন