https://www.prothomalony.com/

18052

north-america

উত্তর আমেরিকা

সল্ট লেক সিটিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ৪৫তম বার্ষিক কনভেনশন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৪

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বিএমএএনএ) ৪৫তম বার্ষিক কনভেনশন আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত হবে। সল্ট লেক ম্যারিয়ট ডাউনটাউন সিটি ক্রিককে কেন্দ্র করে আয়োজিত এবারের কনভেনশন ঘিরে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক পরিবার-পরিজনসহ এ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারও কনভেনশনটি শুধু পেশাগত সম্মেলনে সীমাবদ্ধ থাকবে না; দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীদের পুনর্মিলন, নতুন সম্পর্ক তৈরি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারের সুযোগও তৈরি করবে।

আয়োজকরা জানিয়েছেন,কনভেনশনে থাকবে চিকিৎসা শিক্ষার ধারাবাহিক কার্যক্রম (সিএমই), বৈজ্ঞানিক অধিবেশন, বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপনা, সাহিত্য অধিবেশন, তরুণ চিকিৎসক ফোরাম, যুব ফোরাম ও নারী চিকিৎসক ফোরাম। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গালা নাইট, আনন্দভ্রমণসহ নানা আয়োজন থাকছে।

চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রজন্মের চিকিৎসকদের অংশগ্রহণ ও নেতৃত্বের ওপরও গুরুত্ব দেওয়া হবে এবারের কনভেনশনে।

এদিকে এবারের কনভেনশনের অন্যতম আকর্ষণ সল্ট লেক সিটির মনোরম প্রাকৃতিক পরিবেশ। চারপাশের ওয়াসাচ পর্বতমালা, নীল আকাশ, হ্রদ ও সবুজ উপত্যকার দৃশ্য অংশগ্রহণকারীদের বাড়তি আনন্দ দেবে। টেম্পল স্কয়ার, উটাহ স্টেট ক্যাপিটল, ব্রাইডাল ভেইল ফলসসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ থাকবে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য।

এ ছাড়া আরও থাকছে নৈসর্গিক ট্রেন ভ্রমণ, গাইডেড বাস ট্যুর, দর্শনীয় স্থান পরিদর্শন ও সূর্যাস্ত উপভোগের বিশেষ আয়োজন। ফলে এবারের কনভেনশন পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পরিবার নিয়ে ভ্রমণ ও আনন্দ উপভোগেরও সুযোগ করে দেবে।

যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, উটাহতে আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বিএমএএনএ) ৪৫তম বার্ষিক কনভেনশন।

পাঁচ দিনব্যাপী এ আয়োজনে চিকিৎসকদের জন্য অব্যাহত চিকিৎসা শিক্ষা (সিএমই), যুব ফোরাম, সাহিত্য ফোরাম, নারী চিকিৎসক ফোরাম, পোস্টার সেশন ও বার্ষিক সাধারণ সভাসহ নানা কর্মসূচি রাখা হয়েছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার চ্যাপ্টার্স নাইটের মধ্য দিয়ে কনভেনশনের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৫ সেপ্টেম্বর থাকবে পিকচারেস্ক এক্সকারশন ও মিউজিক্যাল সোয়ারেসহ বেশ কয়েকটি আয়োজন। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা, গালা নাইটসহ ফোরাম ও সেশন।।

৭ সেপ্টেম্বর অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভ্রমণের আয়োজন রাখা হয়েছে। এতে উটাহ পার্ক, ট্রেন রাইড এবং ক্যাপিটল সানসেটসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ থাকবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন