https://www.prothomalony.com/

18045

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ০৩:৪২

যুক্তরাষ্ট্রের মিশিগানে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ১৯ আগস্ট বিকেলে হ্যামট্রাম্যাক সিটির কোনান্ট স্ট্রিটের একটি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সংগঠনের অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস, সাংগঠনিক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও শক্তিশালী করার ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিশিগান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রেজওয়ান আহমদ রাজন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এবং মিশিগান বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু।

অনুষ্ঠানে মিশিগান বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন