https://www.prothomalony.com/

18046

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে আওয়ামী লীগের শোক দিবস পালন ও দোয়া মাহফিল

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ০৪:০০

যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) মিশিগান স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ওয়ারেনের একটি রেস্তোরাঁয় এই সভার আয়োজন করা হয়।

মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আহমদ মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন এবং ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার। এ ছাড়া মিশিগান স্টেট আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা আলোচনা সভায় বক্তব্য দেন।

বক্তারা ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর নেতৃত্বের কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন