https://www.prothomalony.com/
18042
new-york
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ০৩:২৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চট্টগ্রামবাসীদের সামাজিক সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’ এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) নিউইয়র্কের কুইন্সের মনোরম পরিবেশের ফ্লাশিং ম্যাডোস করোনা পার্কের মিডো লেকে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রবাসের যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে এ মেগা উৎসবের আয়োজন করা হয়। চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে এ বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চট্টগ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রবাসের বুকে এক টুকরো চট্টগ্রামে পরিণত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও টাইটেল স্পনসর হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এজের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রখ্যাত আইনজীবী অ্যাটর্নি মইন চৌধুরী।
সংগঠনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন সিরাজী উপস্থিত সকল প্রবাসী, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতি মাকসুদুল হক চৌধুরী বলেন, চট্টগ্রামবাসীদের সহযোগিতায় এত সুন্দর একটি আয়োজন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সিরাজী ও প্রধান অতিথি শাহ নেওয়াজ তাদের বক্তব্যে সংগঠন ও কমিউনিটির ঐক্যের ওপর জোর দেন। এ ছাড়া সাধারণ সম্পাদক মাসুদ সিরাজী এবং অর্গানাইজিং সেক্রেটারি মো. ফরহাদও ঐতিহ্যবাহী এই সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বনভোজন সফল করতে মো. আইয়ুব আনছারীকে আহ্বায়ক, মোহাম্মদ হারুন মিয়া ও আক্তার উল আজমকে যুগ্ম-আহ্বায়ক, মোহাম্মদ ফরহাদকে প্রধান সমন্বয়কারী এবং শিমুল বড়ুয়াকে সদস্য সচিব করে একটি শক্তিশালী উদ্যাপন কমিটি দায়িত্ব পালন করে।

দিনব্যাপী এই আয়োজনে ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবানি খাবারের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও খেলাধুলা। সাংস্কৃতিক পর্বে প্রবাসের বিশিষ্ট সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় জমকালো র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে একটি স্বর্ণের সেট, দ্বিতীয় পুরস্কার হিসেবে নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট এবং অন্যান্য পুরস্কারের মধ্যে টিভি, ল্যাপটপ ও স্মার্টফোন বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। নিউইয়র্কসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা চট্টগ্রাম সমিতির অসংখ্য সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপিত হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন