https://www.prothomalony.com/
18039
new-york
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ২৩:৩৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে বসবাসরত মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাত যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজনীতিক গিয়াস আহমেদ। প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা পেশ করেন ভারত থেকে আসা বিশিষ্ট বক্তা সৈয়দ সারোয়ার চিশতী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা ড. সৈয়দ মুতওয়াক্কিল বিল্লাহ রব্বানী।

মাহফিলে স্পেশাল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড. আব্দুসসবুর, বিশিষ্ট রাজনীতিক মো. আনোয়ারুল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন আজম।
এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক সাইদুর রহমান সাইদ, নূর আমিন ও তোফায়েল চৌধুরী।

মাহফিলে ধর্মীয় আলোচনা পরিবেশন করেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মঈনুল ইসলাম, সৈয়দ ফয়েজ হারামাইন খলিলুল্লাহ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আন-নূর ইসলামিক সেন্টার ইনকের খতিব মাওলানা শিহাব উদ্দীন আহমদ এবং এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিক মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান।

মাহফিলে পৃষ্ঠপোষকতা করেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর সভাপতি দুলাল বেহেন্দু এবং সহযোগিতা করেন বিশিষ্ট রাজনীতিবিদ বদরুল হক আজাদ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন