https://www.prothomalony.com/

17927

north-america

উত্তর আমেরিকা

মাদ্রিদে স্পেন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ০৪:০০

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখা। সোমবার (১০ আগস্ট) রাতে স্পেনের মাদ্রিদে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া, ইউনুছ আলী, আব্দুল আওয়াল খান ও সোলেমান আহমদ।

এছাড়া মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদ আলী, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও হুমায়ুন কবির রিগ্যানসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন