https://www.prothomalony.com/

17865

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে 'ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি'র বনভোজন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ০৩:২১

মিশিগানে 'ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি'র বনভোজন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন 'ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি'র বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ২ আগস্ট (রোববার) ডেট্রয়েটের বাংলা টাউনখ্যাত জেইন ফিল্ডে আয়োজিত এ বনভোজনে বিপুলসংখ্যক প্রবাসী পরিবার অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে ছিল মিলনমেলা, খেলাধুলা, সাংস্কৃতিক আবহ এবং নানা আয়োজন।

বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জামিল মর্তুজা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ময়নুল ইসলাম রাফি ও ছাইফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা আকমল খান, প্রবীর রায়, মিনহাজ আহমেদ, শামসুল হক ও সাবিনা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন পদের খাবারের ব্যবস্থা। পাশাপাশি নারী, পুরুষ ও শিশুদের জন্য পৃথকভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারীরা মিউজিক্যাল পিলো ও চেয়ার সেটিং প্রতিযোগিতায় অংশ নেন। পুরুষদের জন্য ছিল ফুটবল ম্যাচ ও রশি টানাটানি। শিশুদের অংশগ্রহণে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জামিল মর্তুজা এবং উপদেষ্টা আকমল খান, প্রবীর রায় ও মিনহাজ আহমেদকে সম্মাননা সনদ প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। এতে বিজয়ীদের পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সংগঠনের নেতৃবৃন্দ বনভোজন সফল করতে যাঁরা শ্রম, সময় ও সহযোগিতা দিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনের এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মিশিগানে 'ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি'র বনভোজন

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন