https://www.prothomalony.com/
17866
new-york
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী অঞ্চলের প্রবাসীদের প্রাণপ্রিয় সংগঠন চৌমুহনী ক্লাব ইউএসএ'র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৪ আগস্ট) নিউইয়র্কের সানকেন মিডও স্টেট পার্কে দিনব্যাপী এই বনভোজনে সংগঠনের সদস্য, সদস্যদের পরিবার পরিজন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শুভান্যুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
বনভোজনে উপলেক্ষ্য শিশু-কিশোর ও নারী-পুরুষদের দৌড় প্রতিযোগীতা, ক্রিকেট, ফুটবল, বালিশ খেলা মোরগ লড়াইসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাৎসরিক এই আয়োজনে যুক্তরাষ্ট্রের নানাপ্রান্ত থেকে ছুটে আসেন অনেকে। দীর্ঘদিন পর দেখা হয়ে একে অপরের সাথে খোশগল্পে মেতে উঠে, আনন্দ ভাগাভাগি করে নেয়। দিনব্যাপী আয়োজনের ফাঁকে শুভেচ্ছা জানাতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।
সকাল থেকে বিভিন্ন পর্বে খাবারের আয়োজন ছিলো চোখে পড়ার মতো। চমচা, সিংগাড়া ভেজে পরিবেশন, মিস্টান্ন পরিবেশন চলে নিয়মিত। সবশেষে অনুষ্ঠিত হয় আলোচনা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নিউইয়র্কেও জনপ্রিয়ে উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার অনবদ্য উপস্থাপনায় সংগীত পরিবেশন ছাড়াও, সদস্যরা নানান খুনসুটিতে মেতে উঠেন। দীর্ঘসময় ধরে আনন্দ উপভোগ করেন সববয়সীরা। দুপুরে স্বেচ্ছাসেবীদের সুশৃঙ্খল খাবার পরিবেশন বনভোজনে অংশগ্রহণকারী সবার প্রশংসা কুড়ায়।
নজরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি সাকিব করিম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সাদ্দাম ও কোষাধ্যক্ষ ওমর ফারুক বিভিন্ন পর্বে সঞ্চালনা করেন। বনভোজনের গ্র্যান্ড স্পন্সর বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট নুরুল আমিন বাবু, টাইটেল স্পন্সর বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, গোল্ড স্পন্সর কালাম জুয়েলার্সের আবুল কালাম, এয়ারটিকেট স্পন্সর ব্যাবসায়ী জাকির এইচ চৌধুরী, স্পন্সর সিকে ফুডের ইফতেখারুল আলম অভি।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-সভাপতি তাজু মিয়া, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সল, বিশিষ্ট সমাজ সেবক মিনহাজ আহমেদ জাবেদ। সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় কন্ঠশিল্পী শাহ মাহবুব, মেহজাবিন, মিমি, মিমি আলাউদ্দিন প্রমুখ।
বিকালে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও র্যাফেল ড্র'র বিজয়ীরে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন