https://www.prothomalony.com/

16963

new-york

নিউইয়র্ক

অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০ নির্বাচনের প্রার্থী শামসুলের সমর্থনে ফান্ড রাইজিং

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ০১:১৩

নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির রাজনীতিতে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছেন শামসুল হক। অবসরপ্রাপ্ত এই এনওয়াইপিডি কর্মকর্তা এবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০ আসনে বর্তমানে দায়িত্বে থাকা স্টিভেন রাগা স্টেট সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করায় আসনটি ফাঁকা হলে শামসুল হক প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেপালি-আমেরিকান নেতা সোমনাথ ঘিমির। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ব্র্যান্ডন কাস্ত্রোও নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে শামসুল হককে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০ নির্বাচনে বিজয়ী করতে একটি ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ওজন পার্কের একটি পার্টি হলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাঈম টুটুল, মিসবাহ আবেদীন, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাছের, কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শামসুল হককে আসন্ন অ্যাসেম্বলি নির্বাচনে বিজয়ী করতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা এ নির্বাচনকে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির শক্তি যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন। নির্বাচিত হলে শামসুল হক হবেন নিউইয়র্ক স্টেট আইনসভায় প্রথম বাংলাদেশি-আমেরিকান প্রতিনিধি।

উল্লেখ্য, শামসুল হক প্রায় ২১ বছর এনওয়াইপিডিতে কর্মরত ছিলেন, যার মধ্যে ১০ বছর ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগে দায়িত্ব পালন করেন। গত বছর অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন