https://www.prothomalony.com/
16904
new-york
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ০১:৩২
নিউইয়র্ক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের কাছে তুমুল জনপ্রিয় ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল। জ্যাকসন হাইটসে অবস্থিত সুপারমার্কেটটি বর্তমানে স্থানীয় বাংলাদেশি, ভারতীয় ও দক্ষিণ এশীয় কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এখানে প্রতিদিনই টাটকা মাছ, মাংস, শাকসবজি, মুদি পণ্য এবং বাংলাদেশি পণ্যের সরবরাহ থাকায় ক্রেতাদের আস্থা দিন দিন বাড়ছে। পাশাপাশি সুপারমার্কেটটির সাথে যুক্ত রেস্টুরেন্ট সেবার কারণে একই জায়গায় কেনাকাটা ও খাবারের সুবিধা পাচ্ছেন ভোক্তারা। রেস্টুরেন্টটির নানা পদের মাছ, মাংস, ভাজি, ভর্তা খুবই জনপ্রিয় ভোজনরসিকদের। আর তাইতো নিউইয়র্ক ছাড়াও আশে পাশের রাজ্য থেকে ছুটে আসেন ভোক্তারা।
এদিকে প্রবাসী ক্রেতাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ধর্মীয় ও মৌসুমি সেবাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে আসন্ন কুরবানিকে কেন্দ্র করে কুরবানির পশুর অর্ডার নেওয়া শুরু করেছে ইত্যাদি সুপার মার্কেট। প্রবাসী বাংলাদেশিদের চাহিদা বিবেচনায় রেখে ঈদুল আজহার জন্য অগ্রিম বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা গেছে। এতে করে প্রবাসীরা সহজেই নির্ধারিত নিয়মে কুরবানির পশু অর্ডার করতে পারছেন এবং স্থানীয়ভাবে ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।
ব্যবসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছরই কুরবানির সময় এই সেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই এবারও আগেভাগেই অর্ডার গ্রহণ শুরু করা হয়েছে যাতে ভোক্তারা সময়মতো সেবা পান এবং কোনো ধরনের জটিলতা তৈরি না হয়।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকেই মনে করছেন, প্রবাস জীবনে ধর্মীয় উৎসব পালনকে সহজ ও সংগঠিত করতে ইত্যাদি সুপার মার্কেটের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে কুরবানির মতো বড় ধর্মীয় আয়োজনে এমন সেবা তাদের জন্য স্বস্তিদায়ক।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন