https://www.prothomalony.com/
16781
new-york
নিউইয়র্কে আগামী ৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ ১৪৩৩। জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা (জেএএএএ) এর আয়োজনে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের অংশগ্রহণে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানকে ঘিরে গত ৫ এপ্রিল (রোববার) এক পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) এলামনাই এসোসিয়েশন সভায় অংশ নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে। সভায় বৈশাখের অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবাই একমত পোষণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মেঘনা পাল এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন।
সভায় জেএএএএ-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জামান মনির, আখতার আহমেদ রাশা, মেরিস্টেলা আহমেদ শ্যামলী, সুজিত পাল, শামীম আরা বেগম, তামান্না শবনম পাপড়ি, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী, সুব্রত পাল এবং রিজিয়া ফারহানা খান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন