https://www.prothomalony.com/

16757

new-york

নিউইয়র্ক

কুইন্সে বর্ণিল আয়োজনে সাতকানিয়া সমিতি ইউএসএর ঈদ আনন্দ সন্ধ্যা

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ০২:১৯

“এসো মিলি সকলে, ঈদ আনন্দ উচ্ছ্বাসে”—এই প্রতিপাদ্য সামনে রেখে সাতকানিয়া সমিতি ইউএসএ ইনকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ আনন্দ সন্ধ্যা ও দ্বিতীয় ঈদ রিইউনিয়ন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের রিচমন্ড হিলের আটলান্টিস হলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সাতকানিয়ার বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা। মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে পরিবার-পরিজনসহ উপস্থিতরা ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

সংগঠনের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আমিন উল্লাহর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও অনুষ্ঠানের সভাপতি আহমেদ নবী চৌধুরি। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা নাসের চৌধুরী, সাহিদা শিকদার ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক ডা. নুর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সফিউল্লাহ, সদস্য সচিব সাহান উদ্দিন চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মুসা, মোহাম্মদ রবি, যুগ্ম সমন্বয়কারী মো. সামসুজ্জোহা (সোহেল), ইরফান নিশাত, খোরশেদ আলম, নাসের চৌধুরী প্রমুখ।

বক্তারা প্রবাসে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক বন্ধন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজ শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে সহায়তা করে।

আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও পারিবারিক সময় কাটানোর মধ্য দিয়ে প্রাণবন্ত সময় উপভোগ করেন। প্রবাসে বসেও এমন আয়োজন সাতকানিয়ার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন