https://www.prothomalony.com/

16714

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড এবারও সামারে

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ০৪:২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘বাংলাদেশ ডে প্যারেড–২০২৬’ আগামী সামারে অনুষ্ঠিত হবে। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) জ্যাকসন হাইটস এলাকার একটি পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যারেডের আয়োজক ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের পরিচালক শাহ শহীদুল হক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রবাসে ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের ৩৭তম অ্যাভিনিউতেই এবারের প্যারেড অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ২৪ এপ্রিল প্রথমবারের মতো এই প্যারেড আয়োজন করা হয়, যা প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া পায়।

তিনি আরও জানান, প্রথম আয়োজনেই সাবেক নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসসহ মূলধারার জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) এবং হাজারো প্রবাসীর অংশগ্রহণে প্যারেডটি সফল হয়।

এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে দলমত–নির্বিশেষে সব প্রবাসী বাংলাদেশিকে অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকেরা।

প্যারেড–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন