https://www.prothomalony.com/
16704
new-york
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এক শিক্ষার্থী ডিলান লোপেজ কন্ট্রেরাস প্রায় ১০ মাস অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) হেফাজতে থাকার পর আবার স্কুলে ফিরেছে।
জাানা গেছে, ভেনেজুয়েলা থেকে আগত এই ২১ বছর বয়সী ছাত্রকে গত বছর ম্যানহাটনের একটি আদালতে আশ্রয় আবেদন শুনানির সময় আটক করা হয়। পরে তাকে পেনসিলভানিয়ার একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়। সম্প্রতি মুক্তি পেয়ে সে ব্রঙ্কসের ইএলএলআইএস প্রিপারেটরি একাডেমিতে ফিরে আসে।
মুক্তির পরও তার ওপর আইনি বিধিনিষেধ বহাল রয়েছে। তার মামলার আপিল চলমান থাকায় আইস চাইলে তাকে পুনরায় হেফাজতে নিতে পারে বলে তার আইনজীবীরা জানিয়েছেন। বর্তমানে তাকে নিয়মিত চেক-ইন করতে হচ্ছে এবং একটি অ্যাংকল মনিটর পরতে হচ্ছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ডিলানকে পুনরায় পড়াশোনায় যুক্ত করতে এবং মানসিকভাবে সহায়তা দিতে তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। তার জন্য কলেজ ভিজিট, কাউন্সেলিং এবং একাডেমিক সহায়তার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ডিলানের ফিরে আসা স্কুলে আনন্দের পরিবেশ তৈরি করলেও অভিবাসন নীতির কঠোর বাস্তবতা এখনো তার ও অন্যান্য শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলছে। সহপাঠী ও শিক্ষকেরা তার জন্য সমর্থন জানালেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন