https://www.prothomalony.com/

16592

new-york

নিউইয়র্ক

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এনএ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ০১:১৮

পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগম্বীর পরিবেশে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এনএ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ (শনিবার) জ্যামাইকার একটি পার্টি হলে আয়োজিত মাহফিলে নিউইয়র্ক প্রবাসী বিপুল সংখ্যক প্রবাসী কিশোরগঞ্জবাসী অংশ নেন। মাহফিলে যোগাদানকারী প্রবাসী কিশোরগঞ্জবাসীরা নিজেদের মধ্যকার ঐক্য এবং সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এবাদুল হক এবাদের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং বিশেষ দোয়া পরিচালনা- উপদেষ্টা কামরুজ্জামান মুরাদ।

মাহফিলে সংগঠনের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবিএম ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান দুলাল, সদস্য বেলাল হোসেন, ছাইদুর খান ডিউক, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মনজুরুল হোসেন, মোহাম্মদ রওশান আলম, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জুবায়ের আহম্মেদ রানা, শামীম উদ্দিন নাসের, এসিসটেন্ট ডাইরেক্টর রফিকুল ইসলাম, ট্রেজারার বিশ্বজিত পাল, যুব উন্নয়ন ডাইরেক্টর মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

ইফতার গ্রহণের পর এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবিএম ওসমান গণি বলেন, প্রবাসী কিশোরগঞ্জবাসীদের মধ্যকার ঐক্য এবং সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করতেই এমন অনুষ্ঠান আয়োজন। এমন অনুষ্ঠানের মধ্যদিয়ে পারষ্পারিক যোগযোগের পাশাপাশি আমরা একে অপরের সুখ-দু:খের পাশাপাশি সমস্যাগুলো নিয়ে আলোচনা আর সমাধানের চেষ্টা করতে পারি।

এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এবাদুল হক এবাদ বলেন, আমাদের লক্ষ্য দলমতের উর্দ্বে উঠে প্রবাসী কিশোরগঞ্জবাসীদের এক্যবদ্ধ করা। সেজন্যই আমরা ইফতার মাহফিল সহ বিভিন্ন দিবস পালনের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে চলেছি। তিনি ইফতার মহফিল সফল করায় সংশ্লিস্ট সকল প্রবাসী কিশোরগঞ্জবাসীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন