https://www.prothomalony.com/
16585
new-york
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী স্থানীয় আবু হুরায়রা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি নামাজে অংশ নেন।
নামাজ শেষে অ্যাটর্নি মঈন চৌধুরী উপস্থিত মুসল্লি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন। এ সময় তিনি প্রবাসীদের সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাতে শরিক হন।
এবারও নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ও খোলা মাঠে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কর্মব্যস্ততার মধ্যেও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এসব জামাতে অংশ নিয়েছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন