https://www.prothomalony.com/
16566
new-york
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ ০৯:১২
নিউইয়র্কে প্রবাসী সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী, এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের প্রেসিডেন্ট ও সিইও জাকির এইচ চৌধুরী। বুধবার (১৮ মার্চ) জ্যাকসন হাইটসের শেফ’স মাহাল রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে নিউইয়র্কে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় হয়।
অনুষ্ঠানে জাকির এইচ চৌধুরী বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রবাসীদের সুখ-দুঃখ, সাফল্য ও বিভিন্ন সামাজিক উদ্যোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন