https://www.prothomalony.com/

16550

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের ইফতার

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ ০৮:০৪

নিউইয়র্কে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করছে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। গত ৯ মার্চ জ্যাকসন হাইটসের শেফস মহল দেশী রেস্টুরেন্ট ও গ্রিলে এই  আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিয়া জাকির, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মইন উদ্দিন জুনেল।

মাহফিলে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: আলী বাবুল, এটর্নী’ খায়রুল বাশার, অ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, হাকিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট মাহাবুবার রহমান বকুল, রীনা বেগম, মো: কিবরিয়া, আখতারুর রহমান মামুন, বীর মুক্তিযুদ্ধা রিচি, অ্যাডভোকেট মহিউদ্দিন, অ্যাডভোকেট মাহবুব আলম, অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী ও অ্যাডভোকেট তাহমিনা সুইটি প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মাওলানা আশিক খান। 

 

প্রসঙ্গত, সারা পৃথিবীতে প্রায় দেড় কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রয়েছেন। কিন্তু তারা বিভিন্ন সময়ে বিমানবন্দর, ইমিগ্রেশন, কাস্টমস, ভূমি অফিস, বিমানসহ সবত্রই চরম ভোগান্তি ও নিগ্রহের শিকার হচ্ছেন। দেশে তাদের সহায়, সম্পত্তি অরক্ষিত ও অনিরাপদ থাকায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর কোনো আইন বর্তমানে নেই।

এই প্রেক্ষাপটে প্রবাসীদের স্বল্প সময়ে মামলা নিস্পত্তির লক্ষ্যে ‘প্রবাসী ট্রাইবুনাল’ গঠনের দাবি উত্থাপন করা হয়েছে। ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা, গুরুত্ব, জনমত সৃষ্টি ও প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়নসহ প্রবাসীদের নানাবিধ যৌক্তিক দাবি ও অধিকার সংরক্ষণের জন্য হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচ আর পিবি) নিউইয়র্ক শাখা সক্রিয়ভাবে কাজ করছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন