https://www.prothomalony.com/
16467
new-york
নিউইয়র্কে এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ব্রুকলিনের লিবার্টি এভিনিউর বৈঠকখানা কিচেন অ্যান্ড সুইটস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসালের নবনির্বাচিত জাতীয় সভাপতি মো. করিম চৌধুরী এবং প্রতিষ্ঠাতা ও জাতীয় সভাপতি এমেরিটাস মাফ মিসবাহ উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন, অভিষেক কমিটির চেয়ারম্যান এএসএম মাইনউদ্দিন পিন্টু, কনভেনর আতিক রহমান, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন এবং কো-অর্ডিনেটর শাহনাজ হোসাইন।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি মাসুদ রানা তপন ও সাধারণ সম্পাদক সন্তানু বড়ুয়াসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ইফতার মাহফিলে প্রবাসী দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যরা উপস্থিত থেকে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সবার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন