https://www.prothomalony.com/
16451
new-york
যুক্তরাষ্ট্রে বসবাসরত নোয়াখালীর কবিরহাট উপজেলার প্রবাসীদের সংগঠন কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) ১৮ তম রমজানে নিউইয়র্কের ওজোন পার্কে অবস্থিত রাঁধূনী রেস্টুরেন্টের রজনীগন্ধা পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাহাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ ইমতিয়াজ আহম্মদের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য দেন দ্য গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর সাধারণ সম্পাদক এ এস এম মায়েন উদ্দিন পিন্টু, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাঈম টুটুল, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, আল হারুন চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ এবং ব্রুকলিনের নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ক্লাবের সভাপতি আবদুল মান্নানসহ আরও অনেকে।

এ সময় নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন এবং সংগঠনের অগ্রযাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ, চাটখিল সোসাইটি ইউএসএ, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ, দাগনভূঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইউএসএ, ওজোন পার্ক ফ্রেন্ডস ক্লাব ইউএসএ এবং চৌমুহনী ক্লাব ইউএসএসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত বেলাল মসজিদের খতিব ড. মুফতি আনসারুল করিম চৌধুরী। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন