https://www.prothomalony.com/
16449
new-york
নিউইয়র্কে গ্রি মেকানিকাল ইয়াংকার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) উডসাইটের গুলশান টেরেসে এ আয়োজন সম্পন্ন হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মোহাম্মদ হামিদুর রহমান আশরাফ।

ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের প্রেসিডেন্ট ও সিইও তোফায়েল চৌধুরী। তিনি বলেন, কমিউনিটির সবার সাথে ভাতৃত্ব বজায় রাখতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোজাম্মেল হক।
এছাড়াও ইফতার মাহফিলে সাংবাদিক, সুধীজনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন