https://www.prothomalony.com/

16386

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ২৩:২৭

নিউইয়র্কের কুইন্সের এস্টোরিয়ায় সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনকের উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) স্থানীয় হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি কায়কোবদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লস্কর মাইজুর রহমান জয়েলের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-বিদেশের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের বর্তমান পীর ও অধ্যক্ষ আল্লামা শাহ মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাবেক সভাপতি ও নীতিনির্ধারক এম এ সালাম আকন্দ, সাঈদ রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, মোহাম্মদ নকিব খান ও আব্দুল জলিল মিয়াসহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কায়কোবদ খান উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার অংশগ্রহণেই আয়োজন সার্থক হয়েছে। উপস্থিত সদস্যদের পরামর্শে ‘বনভোজন কমিটি–২০২৬’-এর আহ্বায়ক হিসেবে শাহ আলম এবং সদস্যসচিব হিসেবে ফয়সাল আহমেদের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে জানানো হবে।

সাধারণ সম্পাদক লস্কর মাইজুর রহমান জয়েল জানান, আগামী ২৮ জুন রোববার ভ্যালি স্ট্রিম পার্কে সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। এ জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন