https://www.prothomalony.com/

16276

new-york

নিউইয়র্ক

আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ সম্পন্ন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৩৯

আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির (২০২৬–২০২৮) কাউন্সিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নিউইয়র্কের ফুলতলী ইসলামিক সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক সাহেব। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সেন্ট্রাল কমিটির সেক্রেটারি মাওলানা শাব্বির আহমদ সাহেব। এছাড়া সেন্ট্রাল কমিটির ট্রেজারার মুতাহির হুসাইন ও মাওলানা সুন্নাতুর রহমান উপস্থিত ছিলেন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন হাফিজ মাওলানা কাওছার আহমদ, সাধারণ সম্পাদক কারী মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ পারভেজ সিদ্দিক। তাঁদের নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট নিউইয়র্ক স্টেট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন—সহসভাপতি কারী মালিক শেখ ও মাওলানা জামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক নজম উদ্দিন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মুক্তাদির তফাদার (মনাফ), কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা রওশন আহমদ, প্রচার সম্পাদক কারী আবিদ রহমান, সহ প্রচার সম্পাদক আশরাফ হোসেন শুভ, যুব সম্পাদক রেদওয়ানুল হক শিমুল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিসবাহ উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম, অফিস সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ এবং সদস্য হিসেবে মাওলানা আমিনুল ইসলাম, সাদেক আহমদ, আতিকুল হক বেলাল, কারী শাহ মারুফ, হেলালুর রহমান খান ও সালেহ আহমদ মনোনীত হয়েছেন।

একইসাথে উপদেষ্টা হিসেবে মনোনীত হন আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, মাওলানা সুন্নাতুর রহমান, হাফিজ এবাদুর রহমান এবং মাওলানা শাহান ইয়াহিয়া সাহেব।

কাউন্সিল শেষে আল্লামা সৈয়দ সাজেদুল হক সাহেব নবগঠিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান এবং তার দোয়ার মাধ্যমে অধিবেশন সমাপ্ত হয়।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন